এইডস সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নভেম্বরে ঢাকায় এইডস বিষয়ে এশিয়া-প্রশান্ত মহাসাগর অঞ্চলের ১২তম বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হবে। রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার সাভারের খাগাইনে ব্র্যাকের সিডিএম কেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলন পরিকল্পনা সভা থেকে এ কথা জানানো হয়। পরিকল্পনা সভায় বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ ১৪টি দেশের ২৯ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রতিনিধিরা প্রত্যেকে নিজ নিজ দেশের এইডস-বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য। গতকালের সভা থেকে জানানো হয়, আগামী ২০ থেকে ২৩ নভেম্বর এই সম্মেলন হবে। জাতিসংঘ ও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রধানসহ ২৬টি দেশের ২৬ জন স্বাস্থ্যমন্ত্রীও সম্মেলনে উপস্থিত থাকবেন। সম্মেলন আয়োজক কমিটির সভাপতি ও স্বাস্থ্যসচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, এইডস সংক্রমণ বাংলাদেশে প্রায় শূন্যের কোঠায়। এইডস প্রতিরোধে বাংলাদেশ যুগান্তকারী ভূমিকা রেখেছে। এ জন্যই বাংলাদেশকে ১২তম বৈজ্ঞানিক সম্মেলনের স্থান নির্বাচন করা হয়েছে।