এইডসের ওষুধ নিয়ে কর্তৃপক্ষের ব্যাখ্যা ও প্রতিবেদকের বক্তব্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোতে ২৬ আগস্ট ‘বড়দের ওষুধ খাচ্ছে শিশুরা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের ওপর লিখিত বক্তব্য দিয়েছেন সরকারের জাতীয় এইডস/এসটিডি কর্মসূচির লাইন ডিরেক্টর মো. আনিসুর রহমান। তাতে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি ভিত্তিতে বয়স্কদের দ্বিতীয় ধাপের কিছু ওষুধ ও শিশুদের কয়েকটি আইটেম ১৪ ও ২১ আগস্ট সরবরাহ করে। ২২ আগস্ট আশার আলো সোসাইটি সেই ওষুধ পায়। এ ছাড়া আগে থেকেই বড়দের ওষুধ শিশুদের খাওয়ানো হচ্ছে। তিনি আরও বলেছেন, সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ খাওয়ানোর তথ্য অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
প্রতিবেদকের বক্তব্য: মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়ার তথ্য-প্রমাণ প্রথম আলোর কাছে আছে। ফলে ‘অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ প্রতিবেদন প্রকাশ-সংক্রান্ত অভিযোগের কোনো ভিত্তি নেই।