এই'নির্বাচনবিলাস' বাজেট বাস্তবায়ন দুরূহ হবে: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মনে করেন, দেশের ইতিহাসে এ যাবৎকালের সর্ববৃহৎ বাজেট গতকাল জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। এতে যতটা সংযমী ও সাশ্রয়ী হওয়া প্রয়োজন ছিল, রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে তা হয়নি। তাই এ বাজেট বাস্তবায়ন করা দুরূহ ব্যাপার হবে। ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বিষয়ে গতকাল গণমাধ্যমে পাঠানো প্রাথমিক প্রতিক্রিয়ায় এরশাদ এ কথা বলেন। এরশাদ বলেন, দেশের আর্থসামাজিক বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে যে ধরনের বাজেট প্রণীত হয়া উচিত ছিল, সেই যৌক্তিকতা এড়িয়ে যেতে হয়েছে রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে। এ বাজেট প্রণীত হয়েছে নির্বাচনবান্ধব বাজেট হিসেবে। এরশাদ বলেন, দেশে যদি স্বাভাবিক অবস্থা থাকে এবং গণতান্ত্রিক ধারায় দেশ অগ্রসর হতে পারে, তাহলে ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তিনটি সরকারের হাতের ছোঁয়া লাগবে। বর্তমান সরকার, এরপর নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন-পরবর্তী নতুন সরকারকে এই বাজেট বাস্তবায়ন করতে হবে।

সাবেক এই রাষ্ট্রপতি মনে করেন, প্রাথমিকভাবে যা দেখা যাচ্ছে, তাতে প্রস্তাবিত বাজেটে আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্যহীনতা রয়েছে। মূলত এটা হয়েছে একটি ‘নির্বাচনবিলাস’ বাজেট।