এএআরডিওর সদস্য হলো বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানকে হারিয়ে আফ্রো-এশিয়ান রুরাল ডেভেলেপমেন্ট অর্গানাইজেশনের (এএআরডিও) নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। আগামী তিন বছর বাংলাদেশ এএআরডিওর সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে। খবর ইউএনবির।
১৯৬২ সালে প্রতিষ্ঠিত এএআরডিওতে এশিয়া ও আফ্রিকার ৩০টি দেশ রয়েছে। এ সংস্থাটি মূলত সদস্য রাষ্ট্রগুলোর পরস্পরের মধ্যে ভালো বোঝাপড়ার দিকটি উন্নয়ন করে। এ ছাড়া যৌথভাবে গ্রামীণ জনগোষ্ঠীর শিক্ষার উন্নয়ন এবং ক্ষুধা ও দারিদ্র্য নির্মূলে কাজ করে।
২ এপ্রিল থেকে ৪ এপ্রিল এএআরডিওর নির্বাহী কমিটির বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। ১০ এপ্রিল থেকে ১৮ এপ্রিল এএআরডিওর সাধারণ সভা হওয়ার কথা রয়েছে।