প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে অপহরণ ও গুপ্তহত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এশিয়ার মানবাধিকার সংগঠন দি এশিয়ান হিউম্যান রাইটস কমিশন (এএইচআরসি)। সংগঠনটি এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবস্থান জানাতে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে সুশীল সমাজের প্রতি আহ্বান জানিয়েছে।গতকাল বুধবার এএইচআরসির এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশে অপহরণ ও গুপ্তহত্যার ঘটনা সবার কাছে গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আইনজীবী, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ব্যবসায়ী, বিরোধী দলের নেতা-কর্মীসহ অনেক মানুষ অপহরণ ও গুপ্তহত্যার শিকার হচ্ছে। সাদা পোশাকের সশস্ত্র ব্যক্তিরা তাদের তুলে নিয়ে যাচ্ছে। প্রায় সব ঘটনায় অপহরণকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্য পরিচয় দিয়ে লোকজনকে তুলে নিয়ে যায়। এর কয়েক দিন বা কয়েক সপ্তাহ পর তাদের মরদেহ পাওয়া যাচ্ছে। বিজ্ঞপ্তি।