এএফপির ঢাকা ব্যুরো চিফের বাবা ও মায়ের ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্তা সংস্থা এএফপির ঢাকা ব্যুরো চিফ ও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএস) সদস্য শফিকুল আলমের বাবা মো. আমিরুল হক (৮১) ও মা সৈয়দা রাশিদা খাতুন (৭১) গত মঙ্গলবার একই দিনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মো. আমিরুল হক সকালে হূদেরাগে আক্রান্ত হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ইন্তেকাল করেন। সৈয়দা রাশিদা খাতুন ওই রাতে কিডনি রোগে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান। তাঁরা পাঁচ ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার বাদ জোহর মাগুরার শ্রীপুর উপজেলার চৌগাছি গ্রামে জানাজা শেষে তাঁদের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। শফিকুল আলমের বাবা ও মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএসপিএসের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাধারণ সদস্যরা। বিজ্ঞপ্তি।