প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের অন্যতম বৃহৎ ভারী বাণিজ্যিক গাড়ি নির্মাতা এএমডব্লিউ মটরস বাংলাদেশে তাদের যানবাহন বিপণনের জন্য উত্তরা মটরসকে পরিবেশক নিয়োগ দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে এএমডব্লিউয়ের যানবাহন বিক্রি, বিক্রয়োত্তর সেবা, মেরামত ও খুচরা যন্ত্রাংশ সরবরাহসহ সার্বিক সেবা দেবে। এএমডব্লিউয়ের মটরসের ব্যবস্থাপনা পরিচালক অনিরুদ্ধ ভুয়াকা উত্তরা মটরসকে পরিবেশক নিয়োগ দেওয়ায় সন্তোষ প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।