এএমসিএলের ৩১ শতাংশ লভ্যাংশ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (এএমসিএল-প্রাণ) ২০১১-১২ সালের জন্য ৩১ শতাংশ ঘোষণা করেছে। ২০ ডিসেম্বর মেয়র সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার কমপ্লেক্সে কোম্পানির ২৭তম বার্ষিক সভায় এ ঘোষণা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান লে. কর্নেল মাহ্তাবউদ্দিন আহমেদ (অব.), উপব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী, নির্বাহী পরিচালক ইলিয়াস মৃধা, আতিয়ুর রাসুল, চৌধুরী কামরুজ্জামান, পরিচালক (স্বতন্ত্র) খন্দকার ফজলে রাব্বি, পরিচালক (অর্থ) ও কোম্পানি সচিব উজমা চৌধুরী। বিজ্ঞপ্তি।