প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে বিদেশি সুতাভর্তি একটি কাভার্ড ভ্যান লুটের ঘটনায় জড়িত অভিযোগে মৌচাক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খালেককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। লুটের ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানানোয় ওই ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। তাঁদের দুজনকে গতকাল রোববার গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পুলিশ জানায়, সুতা নিয়ে একটি কাভার্ড ভ্যান ২১ মার্চ নারায়ণগঞ্জ থেকে গাজীপুরের মাওনা এলাকায় একটি কারখানায় যাচ্ছিল। মাওনায় কাভার্ড ভ্যানসহ সুতাগুলো লুট হয়। সুতাগুলো ওই দিনই কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় অন্যদের কাছে বিক্রি করা হয়।জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে এএসআই খালেকের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।