প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিকশায় করে বাঁশ দিয়ে বেঁধে মৃতদেহ বহনের জন্য ঢাকা রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহিদুল ইসলামকে কারণ দর্শাতে বলা হয়েছে। গতকাল সোমবার ওই নোটিশ দেওয়া হয়। সাত দিনের মধ্যে তাঁকে কারণ দর্শাতে বলা হয়েছে।
গত শনিবার টিটিপাড়া রেললাইনে ট্রেনে কাটা পড়ে মারা যান অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৬০)। মৃতদেহটি উদ্ধার করে রোববার সকালে বস্তায় ভরে, বাঁশ দিয়ে বেঁধে রিকশায় মর্গে পাঠানো হয়। রিকশাটি চালিয়ে মর্গে আসেন থানার ডোম বিহারি। ওই লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর দায়িত্ব ছিল এএসআই জাহিদুল ইসলামের।