এএসআইয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল বোখারী (৩৩) মারা গেছেন। গতকাল বুধবার থানায় কর্তব্যরত অবস্থায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে ডিএমপির অনলাইন সংবাদমাধ্যমে জানানো হয়েছে।
সকাল ১০টায় থানায় কর্তব্যরত অবস্থায় আব্দুল বোখারী অসুস্থ বোধ করেন। চিকিৎসার জন্য তাঁকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি থানায় ফিরে আসেন। আধা ঘণ্টার মধ্যেই তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। তাঁকে আবার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে আনা হয়। কিন্তু এবার হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আব্দুল বোখারী নওগাঁ জেলার সদর উপজেলার নূরপুর গ্রামের মো. আফজাল হোসেনের ছেলে। ২০০৫ সালে আব্দুল বোখারী বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন।