এএসপি বাবুল আক্তারকে চট্টগ্রামে রাখার দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম (উত্তর) জেলায় অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আক্তারকে বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে ওই এলাকার লোকজন। গতকাল বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনের পর কর্মসূচিতে অংশ নেওয়া লোকজন চট্টগ্রামের জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়। সরকার সম্প্রতি হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার বাবুল আক্তারকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়ে কক্সবাজার জেলায় বদলি করে। এলাকার লোকজনের কাছে তিনি সৎ, সাহসী ও দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত। বিশেষ করে, ডাকাতদের বিরুদ্ধে তিনি সাহসী ভূমিকা রাখায় চট্টগ্রাম অঞ্চলে ডাকাতদের উপদ্রব অনেক কমে গেছে।