এএসপির বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের দুই কনস্টেবলকে পেটানোর ঘটনায় গাজীপুরের সহকারী পুলিশ সুপার কানিজ জাহান হোসেনের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ করেছে তদন্ত কমিটি। সোমবার বিকেলে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা দিয়েছেন।পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের সহকারী পুলিশ সুপার কানিজ জাহান হোসেন ৩০ অক্টোবর সকালে তাঁর গাড়ির চালক কনস্টেবল মো. হাসানুজ্জামান ও জহিরুল ইসলাম অনুমতি ছাড়াই গাড়িতে জ্বালানি ভরে আনেন। জ্বালানি নিয়ে আসতে দেরি হওয়ায় গাজীপুর সার্কিট হাউস চত্বরে এএসপি কানিজ তাঁদের মারধর করেন। পরে ওই দিন রাতেই চালক হাসানুজ্জামান পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন। ওই ঘটনায় গাজীপুরের পুলিশ সুপার আবদুল বাতেন এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।তদন্ত কর্মকর্তা গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোহামঞ্চদ মোস্তাফিজুর রহমান তদন্ত শেষে সোমবার বিকেলে প্রতিবেদন জমা দিয়েছেন। তদন্ত প্রতিবেদনে ওই এএসপির বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে গাজীপুরের এক পুলিশ কর্মকর্তা জানান, ওই এএসপির বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ করেছে তদন্ত কমিটি। পুলিশ সুপার আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, তদন্ত প্রতিবেদন দেখে ব্যবস্থা নেওয়া হবে। তবে এটি পুলিশের একেবারে অভ্যন্তরীণ বিষয়।৩১ অক্টোবর প্রথম আলোর পঞ্চম পাতায় ‘এসএসপির বিরুদ্ধে কনস্টেবল পেটানোর অভিযোগ’ শিরোনামে খবর প্রকাশিত হয়।