এক অনুষ্ঠানে আ.লীগ-বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও পৌরসভার তিন মেয়র প্রার্থী গতকাল মঙ্গলবার ‘ভোটের অঙ্ক’ অনুষ্ঠানে জনগণের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গতকাল সন্ধ্যায় ওই অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি টিভি চ্যানেল ৭১।
পৌরসভা সূত্রে জানা গেছে, এখানে বিএনপি মেয়র প্রার্থী মির্জা ফয়সল আমীন, আওয়ামী লীগ প্রার্থী তহমিনা আখতার মোল্লা, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ এস এম সোলায়মান আলী সরকার ও মাহফুজুল ইসলাম নির্বাচন করছেন।
অনুষ্ঠানে মির্জা ফয়সল, তহমিনা আখতার ও সোলায়মান আলী সরকার উপস্থিত ছিলেন।