প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় গড়ে প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬৯ জন শিক্ষার্থী। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদে দুই হাজার ৭৬০টি আসনের বিপরীতে এক লাখ ৯১ হাজার ৪৯২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jnu.ac.bd-তে পাওয়া যাবে।