এক আসনের বিপরীতে ৬০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা বিগত সময়ের চেয়ে এ বছর বেড়েছে। রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, এ বছর ভর্তি পরীক্ষায় এক হাজার ৪৬৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৮৭ হাজার ৩১৬ জন। গত বছরের তুলনায় এ বছর ১৩ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। ফলে এ বছর ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের একটি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে লড়বেন ৬০ জন পরীক্ষার্থী। আগামী ২৩ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.iu.ac.bd-এ পাওয়া যাবে।