প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রথম বর্ষের ছাত্র তাপস সরকার হত্যা মামলায় আরিফুজ্জামান নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে হাটহাজারী থানার পুলিশ। গত বুধবার দিবাগত রাত দুইটার দিকে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
হাটহাজারী থানার এসআই সেন্টু মিয়া প্রথম আলোকে জানান, আসামি আরিফুজ্জামানকে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
গত বছরের ১৪ ডিসেম্বর ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তাপস সরকার।