প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলা মামলার আসামি মো. হাসানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত ১১টার দিকে চৌদ্দগ্রাম পৌরসভার আঠগ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। চৌদ্দগ্রাম থানার ওসি মো. ফরহাদ প্রথম আলোকে বলেন, চলতি বছরের ২ ফেব্রুয়ারি কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ছোড়া হয়। এতে আটজন নিহত ও অন্তত ২০ জন আহত হন। হাসান এ মামলার ২১ নম্বর আসামি। তাঁর বাড়ি চৌদ্দগ্রামে। তিনি পলাতক ছিলেন।