এক আসামি তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের উত্তর কাজীনগর গ্রামে তিন ভাইকে হত্যার ঘটনায় গ্রেপ্তার আনোয়ার হোসেনকে (২৮) তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার আনোয়ারকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম প্রথম আলোকে জানান, রিমান্ড মঞ্জুরের পর আনোয়ারকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানায়, এ নিয়ে তিন ভাইকে হত্যার ঘটনায় এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মানববন্ধন: তিন ভাইকে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন হয়েছে। নিহত তিন ব্যক্তির পরিবারের সদস্য এবং এলাকার মানুষ এতে অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা তিন ভাইকে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।