প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় দুই বোনকে ধর্ষণের ঘটনায় অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন আসামি মো. খোকন। গতকাল সোমবার বিকেলে লক্ষ্মীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মনির হোসাইনের আদালতে জবানবন্দি দেন তিনি। এর আগে রোববার রাতে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির আহাম্মদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১০টার দিকে তোরাবগঞ্জ এলাকা থেকে ধর্ষণ মামলার প্রধান আসামি মো. খোকনকে গ্রেপ্তার করা হয়। গতকাল আদালতে আসামি জবানবন্দি দিয়েছেন। এই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত ২৯ মার্চ রাতে দুই বোনকে ঘর থেকে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ১ এপ্রিল তাদের মা কমলনগর থানায় পাঁচজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পৃথক দুটি মামলা করেন।