এক আসামির জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় পুলিশের করা একটি মামলায় এক আসামির ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। তিনি হলেন ওই ভবনে থাকা পোশাক কারখানা নিউ ওয়েভ স্টাইল লিমিডেটের চেয়ারম্যান বজলুস সামাদ আদনান।
গতকাল মঙ্গলবার বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন আবেদনের শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন। আদালতে আবেদনকারীর পক্ষে ছিলেন এ এম আমিন উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ। তিনি প্রথম আলোকে বলেন, জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে পড়ে। এতে সহস্রাধিক মানুষ নিহত হন। অবহেলাজনিত মৃত্যু ঘটানোর অভিযোগে ছয়জনকে আসামি করে ২৫ এপ্রিল সাভার মডেল থানার একটি মামলা করে পুলিশ। গত বছরের ২৭ এপ্রিল গ্রেপ্তার হন বজলুস সামাদ। এ মামলায় তাঁর জামিন চাওয়া হয়।