এক আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নকলা উপজেলার রেহাই চরঅষ্টধর শিকদারপাড়া গ্রামে গণধর্ষণ শেষে এক নারীকে হত্যার ঘটনায় করা মামলার আরেক আসামি মহর উদ্দিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার শেরপুরের বিচারিক হাকিম ইকবাল বাহারের আদালতে হাজির করে পুলিশ পাঁচ দিনের রিমান্ড প্রার্থনা করে। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ৫ ফেব্রুয়ারি রাতে চরঅষ্টধর এলাকা থেকে পুলিশ রাশেদা বেগম (৩৫) নামের ওই নারীর লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে আরিফ নামের এক ধর্ষককেও গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মহরকেও গ্রেপ্তার করা হয়। আরিফ ইতিমধ্যেই বিচারিক হাকিমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।