প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্র রিয়াজুল ইসলাম (১৮) হত্যা মামলায় আসামি প্রিন্স খান গত মঙ্গলবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মিলু বিশ্বাস বলেন, গত মঙ্গলবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারজানা আক্তারের কাছে দেওয়া জবানবন্দিতে প্রিন্স খান তাঁর প্রতিবেশী রিয়াজুলকে হত্যার কথা স্বীকার করেন। এ হত্যাকাণ্ডে প্রিন্সসহ মোট সাতজন জড়িত রয়েছেন। জবানবন্দিতে প্রিন্স বলেন, প্রেমঘটিত ও জমিসংক্রান্ত বিরোধের জেরে রিয়াজুলকে তাঁরা শ্বাসরোধে হত্যা করেন।
প্রসঙ্গত, গত বছর ২০ অক্টোবর শহরের পথকলি স্কুলের পেছনের ডোবা থেকে রিয়াজুলের লাশ উদ্ধার করে পুলিশ।