এক আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুনের ঘটনায় এক আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আরেক আসামিকে কারাফটকে জিজ্ঞাবাদের অনুমতি দেওয়া হয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ হারুনুর রশিদ এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, তিন দিনের রিমান্ড মঞ্জুর হওয়া আসামির নাম জয়নাল আবেদীন। অন্য আসামি মোহাম্মদ সাজ্জাদকে কারাফটকে জিজ্ঞাসাবাদ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, জয়নাল ও সাজ্জাদ মামলার এজাহারভুক্ত আসামি। ৫ সেপ্টেম্বর দুজন আদালতে আত্মসমপর্ণ করেন। তদন্ত কর্মকর্তা জয়নালকে পাঁচ দিন এবং সাজ্জাদকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছিলেন।
গত ২৯ মার্চ নগরের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ওয়াসা ক্যাম্পাসে প্রতিপক্ষ ছাত্রদের ছুরিকাঘাতে খুন হন নাসিম আহমেদ।