এক ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরসীতা তোরাব আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে সাধারণ কাউন্সিলর পদে গতকাল মঙ্গলবার আবার ভোট গ্রহণ করা হয়েছে।
গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে দুই কাউন্সিলর পদপ্রার্থী সমান সংখ্যক (৫৩৩ ভোট) ভোট পাওয়ায় ওই ওয়ার্ডে আবার ভোট গ্রহণ করা হয়।
নির্বাচনে ৬৭৬ ভোট পেয়ে জয়নাল আবেদিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাকির মাহমুদ জানান, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। ৭৪ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।