এক ওয়ার্ডের সব সদস্য পদপ্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের চারজন সদস্য পদপ্রার্থীর সবাই গতকাল সোমবার তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন করেছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, ১ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্যপদে মো. মতিউর রহমান, মো. জসিম উদ্দিন, বোরহান উদ্দিন পাশা ও মো. জসিম উদ্দিন ভূঁইয়া মনোনয়নপত্র জমা দেন। যাছাই-বাছাইয়ে তাঁদের চারজনের মনোনয়নপত্রই বৈধ হিসেবে গৃহীত হয়।সূত্র জানায়, গতকাল ওই চারজন প্রার্থী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীর দপ্তরে হাজির হয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য লিখিত আবেদন জমা দেন। এ খবর পেয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল আলম প্রকৌশলীর দপ্তরে ছুটে যান। পরে ওই চার প্রার্থীকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ডেকে পাঠানো হয়। তবে শেষ পর্যন্ত চারজনের আবেদনপত্রই গ্রহণ করা হয়।রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী মো. আজিম উদ্দিন সরদার বলেন, আবেদনে চার সদস্য পদপ্রার্থীই পারিবারিক অসুবিধার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, তবে সবাই কেন একসঙ্গে মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন, তা বোধগম্য নয়।