এক কনটেইনার কাপড় আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল কাগজপত্রে আমদানির পর খালাস করে নেওয়ার সময় চট্টগ্রাম বন্দরে এক কনটেইনার কাপড় আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। গত বুধবার সন্ধ্যায় বন্দরের নর্থ কনটেইনার ইয়ার্ড থেকে এসব পণ্য আটক করা হয়।কাস্টম হাউস সূত্র জানায়, কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের স্পিড প্লাস ম্যানুফ্যাকচারিং কোম্পানির নামে ভারত থেকে এসব পণ্য আমদানি করা হয়। গত বুধবার সন্ধ্যায় বন্দরের নর্থ কনটেইনার ইয়ার্ডে কনটেইনার থেকে কাভার্ড ভ্যানে ভরে পণ্য খালাস করে নেওয়ার সময় সেগুলো আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে কাগজপত্র যাচাই করে রাজস্ব কর্মকর্তারা জালিয়াতির বিষয়ে নিশ্চিত হন।কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা ওমর ফারুক প্রথম আলোকে বলেন, পোশাক কারখানাটিতে দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ। সর্বশেষ গত বছরের সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠানটি পণ্য আমদানি করেছিল। আটক করা পণ্যের জন্য যে ‘আমদানির অনুমতিপত্র’ জমা দেওয়া হয়েছে, সেটি জাল বলে নিশ্চিত হওয়া গেছে। এসব পণ্য বাজেয়াপ্ত করা হবে বলে তিনি জানান।রাজস্ব কর্মকর্তারা জানান, এক কনটেইনারে আমদানি করা এসব কাপড়ের দাম প্রায় ২০ লাখ টাকা।খোলাবাজারে বিক্রির জন্য পোশাক কারখানার কাঁচামালের নামে এসব কাপড় আমদানি করা হয়েছে বলে রাজস্ব কর্মকর্তারা ধারণা করছেন।