প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘোষণা–বহির্ভূত পণ্য থাকায় চট্টগ্রাম বন্দরে এক কনটেইনার পণ্যের খালাস স্থগিত করা হয়েছে। কাস্টমস কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
কাস্টমস কর্মকর্তারা বলেন, ২০ টন ওজনের তামার পণ্য ঘোষণা দিয়ে চীন থেকে এক কনটেইনার পণ্য আমদানি করে গ্লোব মেটাল ইন্ডাস্ট্রিজ নামের একটি প্রতিষ্ঠান। পণ্যমূল্য দেখানো হয় ৬২ হাজার মার্কিন ডলার। গতকাল বৃহস্পতিবার কনটেইনারটি খুলে ঘোষণা–বহির্ভূত বাদামি রঙের পাউডার দেখা যায়।
চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার মো. গিয়াস কামাল প্রথম আলোকে বলেন, ‘ঘোষণাবহির্ভূত পণ্য থাকায় কনটেইনারটির খালাস স্থগিত করা হয়েছে। আগামী রোববার কনটেইনারের সব পণ্য যাচাই-বাছাই করে দেখা হবে। পাউডারও পরীক্ষা করা হবে।’