এক কর্মকর্তাকে ভর্তি কার্যক্রম থেকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলার সময় এক শিক্ষকের সঙ্গে অসদাচরণের অভিযোগে রোকনুজ্জামান নামের এক কর্মকর্তাকে পরীক্ষার কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‘ডি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা চলার সময় গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে।
ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আর এম হাফিজুর রহমান বলেন, ‘আমরা ওই কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে জানতে অভিযুক্ত কর্মকর্তা রোকনুজ্জামানের মুঠোফোনে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।