এক কলেজে দুই অধ্যক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ পদে কর্মরত আছেন এ এস এম আবদুল ওহাব। পদ শূন্য নেই। এর পরও একই কলেজের উপাধ্যক্ষ নাজনীন রহমানকে ওই কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত ১২ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবদুল মান্নান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই আদেশ দেওয়া হয়। জানতে চাইলে উপাধ্যক্ষ নাজনীন রহমান বলেন, ‘আমাকে অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে। কিন্তু অধ্যক্ষ পদটি শূন্য নেই। সেখানে একজন কর্মরত আছেন। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হয়েছে।’ এ ব্যাপারে মো. আবদুল মান্নানের কার্যালয়ের টেলিফোনে গত মঙ্গলবার একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া মেলেনি। এ এস এম আবদুল ওহাব বলেন, ২০১৪ সালের ২ জুলাই থেকে এ কলেজের অধ্যক্ষ পদে কর্মরত রয়েছি।