এক কলেজে দুই অধ্যক্ষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যক্ষ অবসরে যাওয়ার পর ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের একজন শিক্ষক। গত ৮ জানুয়ারি অধ্যক্ষ পদে যোগদান করেন একজন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ নতুন অধ্যক্ষের কাছে দায়িত্ব হস্তান্তর করার এক মাস পর একই কলেজে অধ্যক্ষ পদে আরেকজন যোগদান করতে আসেন। নতুন নিযুক্ত হওয়া অধ্যক্ষের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন কেমন করে—এ জটিলতায় গতকাল রোববার তিনি ফিরে গেছেন। যোগাযোগ করলে এক মাসের ব্যবধানে নতুন দুই অধ্যক্ষ নিজেদের ‘বৈধ’ বলে দাবি করছেন। এ ঘটনা সিলেট অঞ্চলের একমাত্র ইউনানি মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠান সিলেট সরকারি তিব্বিয়া কলেজের।কলেজ প্রশাসন সূত্র জানায়, সিলেট সরকারি তিব্বিয়া কলেজের অধ্যক্ষ এ কে সাইফুদ্দিন আহমদ খান গত বছর ১৮ ডিসেম্বর অবসরে যান। তিনি ২২ ডিসেম্বর কলেজের জ্যেষ্ঠ শিক্ষক সুব্রত ভৌমিকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। প্রায় ১৫ দিন দায়িত্ব পালনকালে হোমিও দেশজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে নতুন অধ্যক্ষ হিসেবে হাকিম মুহিবুল্লাহ যোগদান করতে এলে গত ৮ জানুয়ারি ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ প্রক্রিয়ার প্রায় এক মাস পর ৮ ফেব্রুয়ারি নতুন অধ্যক্ষ পদে নিযুক্ত হন মুজিবুর রহমান। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তিব্বিয়া কলেজের অধ্যক্ষের শূন্যপদে নিযুক্ত হন এবং এ-সংক্রান্ত কাগজপত্র কলেজে পৌঁছায়। গতকাল তিনি শূন্যপদে যোগদান করতে গিয়ে তাঁর স্থলে আরেকজন অধ্যক্ষ থাকায় অনেকটা বিব্রত হয়ে ফিরে যান বলে কলেজ সূত্র জানায়।যোগাযোগ করলে মুজিবুর প্রথম আলোকে বলেন, ‘আগে যিনি নিযুক্ত হয়েছেন, তাঁর বৈধতা সম্পর্কে আমি জানি না। আমি বৈধ। আমাকে সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অধ্যক্ষ পদে নিযুক্ত করা হয় এবং এ-সংক্রান্ত কাগজপত্র কলেজ কর্তৃপক্ষ ও আমার হস্তগত হয়েছে।’অধ্যক্ষ পদে দায়িত্ব নেওয়া হাকিম মহিবুল্লাহ বলেন, ‘গত ৮ জানুয়ারি আমি যোগদান করেছি। বর্তমানে দায়িত্বে আছি। তবে কর্মস্থলে যাইনি। তবে অতি সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ডা. মুজিবুর রহমানকে অধ্যক্ষ পদে চলতি দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে। এটা নিয়োগবহির্ভূত। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করেছি।’এক প্রশ্নের জবাবে মুহিবুল্লাজ বলেন, ‘উনি (মুজিবুর) এমবিবিএস ডাক্তার। আমি হাকিমবিদ্যায় ডিপ্লোমা করেছি। আমাদের নিয়োগবিধি অনুযায়ী আমার নিয়োগ সঠিক আছে। উনাকে আমি বলেছি—ওসমানী হাসপাতালে কোনো পদ খালি থাকলে যান।’সিলেট সরকারি তিব্বিয়া কলেজছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) আখতার হোসেন জানান, এ অবস্থায় অধ্যক্ষবিহীন অবস্থায় চলছে কলেজ। তিনি বলেন, ‘আমরা যতটুকুট জেনেছি, একই কলেজে দুটো মন্ত্রণালয় থেকে দুজন অধ্যক্ষ নিযুক্তির নির্দেশ দেওয়ায় এ জটিলতার সৃষ্টি হয়েছে।’