প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে সপরিবারে হত্যার হুমকিদাতাদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধনে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত শিক্ষক সংগঠনের নেতারা এক কাতারে দাঁড়িয়ে মানববন্ধন করেছেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুপুর ১২টার দিকে মানববন্ধন চলাকালে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি জীবনকৃষ্ণ সাহা, বিএনপিপন্থী সাদা দলের সভাপতি মো. ছিদ্দিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আবদুল বাসেত প্রমুখ বক্তব্য দেন। ৮ এপ্রিল মুঠোফোনের খুদে বার্তার মাধ্যমে শিক্ষামন্ত্রীকে সপরিবারে হত্যার হুমকি দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা।