এক কাতারে বিভিন্ন দলের নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি’ স্লোগানে একাত্ম হয়ে মেহেরপুরের গাংনীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এক কাতারে মিলিত হয়েছিলেন। তাঁরা স্থানীয় রাজনৈতিক পরিবেশ শান্ত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করে সংঘাত ও প্রতিহিংসামূলক রাজনীতি পরিহার করার ঘোষণা দিয়েছেন।
গতকাল বুধবার গাংনী উপজেলার সরকারি চিৎলা কৃষি খামার প্রাঙ্গণে সর্বদলীয় নেতাদের এক মিলনমেলায় এ ঘোষণা দেওয়া হয়। দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সহযোগিতায় পিপলস অ্যাগেইনস্ট ভায়োলেন্স ইন ইলেকশন (পেভ) দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করে।
জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের মেহেরপুর জেলা সভাপতি শিক্ষাবিদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে মিলনমেলায় মেহেরপুর জেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, জেলা বিএনপির সহসভাপতি আবদুর রাজ্জাক, আবদুর রউফ, জাতীয় পার্টির (এরশাদ) গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদ হোসেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড আবদুল মাবুদ, জাতীয় পার্টির (মঞ্জু) কেন্দ্রীয় কমিটির কৃষিবিষয়ক সম্পাদক আবদুল হালিমসহ বিভিন্ন দল-সমর্থিত ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।