এক কাতারে সবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক মতভেদ ভুলে মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে এক কাতারে শামিল হলেন আওয়ামী লীগ, বিএনপি ও হেফাজতের নেতারা। গতকাল শুক্রবার দুপুরে সিলেট মহানগর ইমাম সমিতি আয়োজিত এক সমাবেশে তাঁরা রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবি জানান। সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগরের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, মহানগরের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, হেফাজতে ইসলামের নেতা ও সাবেক সাংসদ শাহিনুর পাশা চৌধুরী, সিটি করপোরেশনের প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, শিক্ষাবিদ কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ প্রমুখ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব।