এক কেজি সোনাসহ যাত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল বৃহস্পতিবার সকালে সোনার পাঁচটি বারসহ একজনকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। আটক ব্যক্তির নাম মো. সানি৷
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, সকাল পৌনে আটটার দিকে সানি একটি উড়োজাহাজে কুয়ালালামপুর থেকে ঢাকায় পৌঁছেন। সাড়ে আটটার দিকে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় শুল্ক কর্মকর্তাদের তাঁকে সন্দেহ হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর কোমর থেকে পাঁচটি সোনার খণ্ড উদ্ধার করা হয়৷ এই সোনার ওজন এক কেজি। দাম প্রায় ৫০ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, সানি সোনা চোরাচালানের সঙ্গে জড়িত।