এক কেজি সোনাসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ বৃহস্পতিবার সকালে সোনার পাঁচটি বারসহ একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। তাঁর নাম মো. সানি।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, কুয়ালালামপুরের একটি এয়ারলাইনসের ফ্লাইটে করে সকাল সাতটার দিকে সানি ঢাকায় পৌঁছেন। সাড়ে আটটার দিকে তিনি গ্রিন চ্যানেল পার হওয়ার সময় শুল্ক কর্মকর্তাদের তাঁকে সন্দেহ হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে পাঁচটি সোনার বার আটক করা হয়। এই সোনার ওজন এক কেজি। দাম প্রায় ৫০ লাখ টাকা। মইনুল খান জানান, সানির বাড়ি মুন্সিগঞ্জে। তিনি রাজধানীর ১৯৬/১ পূর্ব রামপুরায় থাকেন। তাঁকে বিমানবন্দর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।