এক কেজি সোনাসহ মিয়ানমারের নাগরিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কর্ণফুলী সেতু এলাকা থেকে আজ মঙ্গলবার সকালে সোনার বিস্কুটসহ মিয়ানমারের নাগরিক মোহাম্মদ সালামকে আটক করেছে পুলিশ।
সোনার বিস্কুটগুলোর ওজন এক কেজি হতে পারে বলে পুলিশ জানিয়েছে। বিস্কুটগুলো মোহাম্মদ সালামের দুই পায়ের প্লাস্টিকের স্যান্ডেলের মধ্যে বিশেষ কৌশলে লুকানো ছিল।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসিন বলেন, জিজ্ঞাসাবাদে মোহাম্মদ সালাম জানিয়েছেন, তিনি মিয়ানমারের নাগরিক। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।