প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে গত বুধবার অনুষ্ঠিত ফাজিল পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রে নকল করার অভিযোগে ৬০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধীনে এ কেন্দ্রে ৭৪ জন পরীক্ষার্থী অংশ নেন।
বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছেন লালমনিরহাট পৌরসভায় অবস্থিত নেছারিয়া কামিল মাদ্রাসার ৩০ জন, সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নের তিস্তা মোস্তাক আহম্মেদ ফাজিল মাদ্রাসার ১৭ জন, বড়বাড়ি ইউনিয়নের খেদাবাগ ফাজিল মাদ্রাসার আটজন পরীক্ষার্থী এবং আদিতমারী উপজেলার দক্ষিণ বালাপাড়া ফাজিল মাদ্রাসার পাঁচজন।
কেন্দ্রের সচিব মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।