এক কেন্দ্রে এক পরীক্ষার্থী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজ কেন্দ্রে আজ সোমবার বিকেলে এইচএসসিতে পরিসংখ্যান (তত্ত্বীয়) প্রথম পত্রের পরীক্ষায় মাত্র একজন পরীক্ষার্থী অংশ নেয়। সরকারি মুজিব কলেজের নিয়মিত পরীক্ষার্থী মো. প্রতীক জিয়া এ কেন্দ্রে পরীক্ষা দেন।

মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সাইফুল ইসলাম জানান, পরীক্ষার্থীও সংখ্যা একজন হলেও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুজন সরকারি কর্মকর্তা (ইউএনওর প্রতিনিধি), কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( অধ্যক্ষ) পরীক্ষা কমিটির তিনজন সদস্য, একজন কক্ষ পরিদর্শক, দুজন অফিস সহকারী ও দুজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। অন্যান্য দিনের মতো পরীক্ষা চলাকালীন কেন্দ্রের চারপাশে ১৪৪ ধারা জারি করা হয়।

একমাত্র পরীক্ষার্থী প্রতীক জিয়া পরীক্ষা শেষ করে তাঁর বাবা তোফাজ্জল হোসেনের মুঠোফোনে বলেন, ‘পরীক্ষা দিতে ভালোই লাগল। নিজেকে রাজা রাজা মনে হলো। শুনেছি, আমার জন্য ১২ জন দায়িত্ব পালন করেছেন।’