এক কেন্দ্রে নৌকা প্রতীকে একটিও ভোট পড়েনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৫ নম্বর বুড়াবুড়ি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাদশা সুলায়মানের ভরাডুবি হয়েছে। তিনি ওই ইউনিয়নের নারায়ণগছ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি ভোটও পাননি। এ ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী তারেক হোসেন এগিয়ে রয়েছেন বলে জানা গেছে। তিনি চশমা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।
নারায়ণগছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ইউনুস আলী বলেন, এ কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৫৯৬ জন। বৈধ ভোট ছিল ৫১৪টি। নষ্ট হয়েছে ১৯টি। মোট ভোট পড়েছে ৫৩৩টি। এ কেন্দ্রে ভোট পড়ার হার ছিল ৮৯ শতাংশ।
বুড়াবুড়ি ইউনিয়নের নয়টি কেন্দ্রের মধ্যে নারায়ণগছ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকে একটি ভোটও না পড়ার কথা শুনে বিস্মিত হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াছিন আলী মণ্ডল।
দলীয় সূত্রে জানা গেছে, ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকেরা কেউ নৌকা প্রতীকে একটি ভোটও দেননি। এমনকি ওই কেন্দ্রে দলীয়ভাবে নিয়োগ করা দুজন পোলিং এজেন্টও তাঁদের ভোটটি নৌকায় দেননি।