এক কোটি টাকার পুরোনো ফটোকপি মেশিন জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে আমদানিনিষিদ্ধ ৭৭টি পুরোনো ফটোকপি মেশিন ও ৪৪টি যন্ত্রাংশ জব্দ করেছে কাস্টম হাউসের আনস্টাফিং বিভাগ। গতকাল বুধবার একটি কনটেইনার খুলে এসব পণ্য জব্দ করা হয়।
কাস্টম হাউস জানায়, চট্টগ্রামের আগ্রাবাদের ফারজানা ইন্টারন্যাশনাল প্রিন্টিং প্লেট আমদানির ঘোষণা দিয়ে এসব পণ্য আমদানি করে। প্রতিষ্ঠানটি এসব নিষিদ্ধ পণ্য খালাসের সময় কাস্টম হাউসের কর্মকর্তারা আটকে দেন। চট্টগ্রাম কাস্টমসের অতিরিক্ত কমিশনার আজিজুর রহমান বলেন, পুরোনো ফটোকপি মেশিন আমদানি নিষিদ্ধ। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা। কর্মকর্তারা জানান, মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি করায় আমদানিকারকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এসব পণ্য বাজেয়াপ্ত করা হবে।