এক কোটি ৬৫ লাখ ভারতীয় রুপিসহ তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক কোটি ৬৫ লাখ ভারতীয় রুপিসহ গতকাল শুক্রবার রাজধানীর উত্তরা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যা ব। মুদ্রাগুলো চাঁপাইনবাবগঞ্জে নিয়ে যাওয়ার সময় ধরা পড়ে বলে র্যা ব জানিয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: মো. মাহাতাব (৩৭), আলাউদ্দীন (৩৪) ও মো. সাজু (২৪)।রুপি উদ্ধারের পর গতকাল বিকেলে র্যা ব-১-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, র্যা ব-১-এর একটি দল উত্তরার সিয়াম টাওয়ারের সামনে ঢাকা-গাজীপুর মহাসড়কের ওপর একটি গাড়ি (কার) আটক করে। সেই গাড়ির পেছনের আসন ও সিএনজি সিলিন্ডারের মাঝের ফাঁকা জায়গায় বিশেষভাবে রাখা ছিল বাংলাদেশি দুই কোটি ৮৮ লাখ টাকা মূল্যমানের এক কোটি ৬৫ লাখ ভারতীয় রুপি।সংবাদ সম্মেলনে মাহতাব ওরফে মেহতাব বলেন, পাকিস্তানি কিছু লোকের কাছ থেকে তিনি এই মুদ্রাগুলো সংগ্রহ করে ভারতে পাচারের চেষ্টা করছিলেন।র্যা ব সূত্র জানিয়েছে, দীর্ঘদিন থেকে একটি চক্র পাকিস্তানে তৈরি ভারতীয় রুপি বাংলাদেশের ওপর দিয়ে ভারতে পাচার করছে। উদ্ধার করা মুদ্রাগুলো আসল না জাল, সে বিষয়ে সিদ্ধান্তে আসতে পারেননি র্যা ব কর্মকর্তারা।