এক গ্রামেরই পাঁচ চেয়ারম্যান প্রার্থী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ছয়জনের বাড়িই উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নে। তাঁদের মধ্যে পাঁচজনের বাড়িই আবার সুটিয়াকাঠি গ্রামে।
ওই পাঁচজন হলেন স্বরূপকাঠি উপজেলা বিএনপির সদস্যসচিব অহিদুজ্জামান, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল হক, কেন্দ্রীয় যুবদলের যোগাযোগবিষয়ক সম্পাদক শাহিনুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মো. শহিদুল ইসলাম।
নির্বাচনে সুটিয়াকাঠি ইউনিয়নের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শামীম হাসান এবং সোহাগদল ইউনিয়নের বাসিন্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল বিরুনি প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।