এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ডাকাত ধরতে ব্যর্থ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক ডাকাতকে ধরতে প্রায় এক ঘণ্টা ধরে চেষ্টা করেছে পুলিশ। শেষ পর্যন্ত পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় ওই ডাকাত। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার বিশনন্দি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দর্শকের ভূমিকায় ছিলেন এলাকার কয়েক শ লোক।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় মুজিবর ডাকাত ১৭ বছর জেল খেটে বের হয়ে পুনরায় ডাকাতিতে জড়িয়ে পড়ে। গতকাল সন্ধ্যায় বিশনন্দি এলাকায় পুলিশের একটি দল তাঁকে ধাওয়া করে। তখন মুজিবর পিস্তল পুলিশের দিকে ছুড়ে দেয়। পিস্তলটি নিয়ে পুলিশের ব্যস্ত থাকার সুযোগে সে পুকুরে ঝাঁপ দেয়। এরপর চলে পুলিশের খোঁজাখুঁজি। এক ঘণ্টা খোঁজাখুঁজির পর পুলিশ নিশ্চিত হয়, মুজিবর পালিয়ে গেছে।
আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর জানান, অন্ধকার হয়ে যাওয়ার কারণে ডাকাত মজিবরকে ধরা যায়নি। অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে মামলা হচ্ছে।