এক ঘণ্টার কর্মবিরতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রস্তাবিত বেতনকাঠামোর প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ডাকা এক ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি গতকাল রোববার থেকে শুরু হয়েছে। তিন দিনের এই কর্মসূচি চলবে কাল মঙ্গলবার পর্যন্ত।
গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করেন শিক্ষকেরা। এ সময় শিক্ষকেরা পাঠদানে অংশ নেননি।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খসরুল আলম কুদ্দুসী প্রথম আলোকে জানান, ‘প্রস্তাবিত বেতনকাঠামোর প্রতিবাদে এবং এটি পুনর্নির্ধারণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা স্বতঃস্ফূর্তভাবে এক ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি পালন করেন। মঙ্গলবার পর্যন্ত এই কর্মসূচি চলবে। একই দাবিতে ৪ জুন বুদ্ধিজীবী চত্বরে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হবে।