এক ঘণ্টার জন্য ধূমপানমুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে গতকাল রোববার পঞ্চগড় জেলা ও উপজেলা সদর বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টা ধূমপানমুক্ত ছিল।১৪ জুন জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভায় পঞ্চগড় জেলা প্রশাসন মাদকবিরোধী দিবসে ব্যতিক্রমী এ কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচি সফল করে তুলতে শিক্ষকদের নিয়ে জনসাধারণকে উদ্বুদ্ধকরণের জন্য চারটি দল গঠন করা হয়। এ ছাড়া এক ঘণ্টা ধূমপান বন্ধ রাখার জন্য দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে পৃথক দুটি ভ্রাম্যমাণ দল ধূমপানবিরোধী কার্যক্রম পরিচালনা করে। জেলা প্রশাসক বনমালী ভৌমিক বলেন, ‘এমন কর্মসূচি দিয়ে মানুষের অভ্যাস পরিবর্তনের চেষ্টা করা হয়েছে।’