এক ঘণ্টায় ১১টি বাড়ি বিলীন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘রাত তখন নয়টা। কেউ কেউ ঘুমাতি গেছে। কেউ কেউ ঘুমাতি যাবি। চারপাশে শোরগোল, শোঁ শোঁ শব্দ। ঘরেত্তে বারই দেখি, দক্ষিণ পাশের গাছপালা নদীতি তলায় যাচ্ছে। দেখতি দেখতি এট্টু সময়ের মধ্যি আমার সব শ্যাষ হয়ে গেল।’মধুমতী নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের বড়দিয়া নৌবন্দর বাজার এলাকার বাসিন্দা ছলেমান বিশ্বাস (৬৫) গত রোববার এভাবেই তাঁর অভিজ্ঞতার কথা বর্ণনা করলেন। প্রায় একই ধরনের অভিজ্ঞতার কথা বলেন রবি দাস, ঠাকুর দাস, ঝুনু বিশ্বাস, ভবতোষ দাস, রাসেল হাওলাদারসহ ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।তাঁরা জানান, গত শনিবার রাত নয়টা থেকে ১০টার মধ্যে বড়দিয়া গ্রামের ১১টি পরিবারের বসতবাড়ি ও গাছপালা নদীতে বিলীন হয়েছে।