এক চালকের ঘুম কেড়ে নিল অন্য চালকের প্রাণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-যশোর মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েনবাজারে এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া মহাসড়ক পুলিশ কেন্দ্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে মহাসড়কের কয়েনবাজারে বেনাপোলগামী একটি ট্রাকের সঙ্গে অপর একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চালক সারোয়ার হোসেন (৫০) ঘটনাস্থলেই নিহত এবং অপর ট্রাকের চালকের আসনে থাকা সহকারী চালক আলাউদ্দিন হোসেন (২০) ও যাত্রী মিতা খাতুন (১৫) গুরুতর আহত হন।
আহত মিতা খাতুন বলে, ‘আমরা দুই বোন আর মা কম টাকায় ঢাকা থেইকা যশোর যাইতে ওই ট্রাকে উঠছিলাম। ট্রাকের আসল ড্রাইভার ক্যাবিনে ঘুমায়ে ছিল। হেল্পার আলাউদ্দিন ট্রাক চালাছিল। সে মাজে মাজেই ঘুমায় পড়তেছিল। তখন আমাগো ট্রাকটা অন্য ট্রাকরে ধাক্কা মারে।’