প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হৃদ্রোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সারা দিনে এক চা-চামচেরও কম লবণ খাওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলছে, ২ থেকে ১৫ বছরের শিশুদের ক্ষেত্রে লবণের পরিমাণ হবে আরও কম। ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস সামনে রেখে তারা লবণের মাত্রাতিরিক্ত ব্যবহার কমাতে বলেছে সদস্যদেশগুলোকে। ৮০ শতাংশ ক্ষেত্রে রান্না করা ও প্রক্রিয়াজাত খাবারই লবণের প্রধান উৎস।