প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর লালমাটিয়ায় এশিয়ান কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতালে তিন নবজাতকের মৃত্যুর ঘটনায় এক চিকিৎসকসহ তিনজনকে এক দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকার মহানগর হাকিম রাশেদ তালুকদার এ আদেশ দেন। আদালত ওই তিনজনের জামিনের আবেদন নাকচ করেন।
এই তিনজন হলেন এশিয়ান কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল আহাদ, চিকিৎসক শিশির রঞ্জন দাস এবং আফতাব উদ্দিন।
৭ অক্টোবর ওই তিনজনকে সাত দিনের করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) কমল কৃষ্ণ সাহা। ওই দিন আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য রোববার দিন ধার্য করেছিলেন।